বোটানিয়া (Botania)-এর প্রতিটি অর্গানিক পণ্য সর্বোচ্চ শুদ্ধতা বজায় রেখে ল্যাব-টেস্টেড উপায়ে আপনার কাছে পাঠানো হয়। কাস্টমার এবং আমাদের টিমের মাঝে একটি স্বচ্ছ ও নিরাপদ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা নিচের নিয়মনীতিগুলো কঠোরভাবে অনুসরণ করি:
কুরিয়ার থেকে পার্সেলটি হাতে পাওয়ার পর সেটি খোলার সময় প্রথম থেকেই একটি স্পষ্ট, বিরতিহীন (Uncut) এবং চারপাশ দৃশ্যমান ‘ভিডিও রেকর্ড’ করে রাখুন। পার্সেল পরিবহনে কোনো ড্যামেজ হলে, ভুল পণ্য আসলে কিংবা কোনো আইটেম কম থাকলে—এই ভিডিওটিই হবে আপনার দাবির একমাত্র বৈধ প্রমাণ। ভিডিও ডকুমেন্ট ছাড়া প্যাকেজে পণ্য কম থাকা বা ভাঙা থাকার কোনো ক্লেইম কোনো অবস্থাতেই বিবেচনা করা হবে না।
পণ্য সফলভাবে ডেলিভারি হওয়ার পর সর্বোচ্চ ৩ দিন (৭২ ঘণ্টা) পর্যন্ত আপনি নিচে উল্লেখিত দুটি কারণে পণ্য পরিবর্তনের সুযোগ পাবেন:
কুরিয়ারের মাধ্যমে পরিবহনের সময় যদি বোতল বা জারের কোনো ক্ষতি হয় (ভাঙা বা লিক হওয়া)।
যদি আপনার অর্ডার করা কাঙ্ক্ষিত পণ্যের পরিবর্তে ভুলে অন্য কোনো পণ্য আপনার ঠিকানায় চলে যায়।
বিশেষ দ্রষ্টব্য: আমাদের ভুলের কারণে কোনো ত্রুটি দেখা দিলে, আমরা সম্পূর্ণ নিজস্ব খরচে আপনাকে নতুন পণ্য পাঠাব। তবে, উদ্ভূত পরিস্থিতিতে সেই পণ্যটি যদি আমাদের স্টকে স্টক-আউট থাকে, কেবল তখনই গ্রাহকের পরিশোধিত টাকা রিফান্ড বা ব্যাক করা হবে।
বোটানিয়া টিমের ভুলের ক্ষেত্রে: যদি আমাদের অসাবধানতায় ভুল বা ত্রুটিপূর্ণ পার্সেল যায় (ভিডিও প্রমাণের সাপেক্ষে), তবে কুরিয়ার থেকে পণ্য ব্যাক আনা এবং নতুন পণ্য পুনরায় কাস্টমারের কাছে পাঠানোর যাবতীয় ডেলিভারি খরচ বোটানিয়া বহন করবে।
গ্রাহকের নিজস্ব পছন্দের ক্ষেত্রে: পণ্য শতভাগ সঠিক এবং অক্ষত থাকার পরও যদি গ্রাহক ব্যক্তিগত সিদ্ধান্তে সেটি পরিবর্তন করে অন্য কোনো আইটেম নিতে চান, তবে পূর্বের পণ্যটি আমাদের কাছে ফেরত পাঠানো এবং নতুন পণ্যটি আবার কুরিয়ার করার উভয় প্রান্তের ডেলিভারি চার্জ গ্রাহককে নিজে বহন করতে হবে।
হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন (Change of Mind): পণ্য হাতে পাওয়ার পর যদি দেখা যায় প্রোডাক্ট সম্পূর্ণ ঠিক আছে কিন্তু গ্রাহক কোনো ব্যক্তিগত কারণে তা আর নিতে ইচ্ছুক নন, তবে ডেলিভারি ম্যান থাকা অবস্থাতেই প্যাকেজিং ক্ষতিপূরণ এবং ডেলিভারি কস্ট বাবদ ১৫০ টাকা পরিশোধ করে পার্সেলটি সাথে সাথেই কুরিয়ারে ব্যাক করতে হবে। ডেলিভারি ম্যান চলে আসার পর “পছন্দ হয়নি” বা “প্রয়োজন নেই” এই জাতীয় কোনো ওজুহাতে রিটার্ন নেওয়া হবে না।
অন-স্পট ড্যামেজ রিসিভ: ডেলিভারি ম্যানের সামনে চেক করার সময় যদি দেখা যায় পণ্যটি ভাঙা বা নষ্ট, তবে গ্রাহক কোনো প্রকার ডেলিভারি চার্জ দেওয়া ছাড়াই পার্সেলটি সরাসরি কুরিয়ারে ব্যাক করতে পারবেন। (ভিডিও প্রমাণের সাপেক্ষে আমরা দ্রুত ও সম্পূর্ণ ফ্রিতে নতুন প্রোডাক্ট পাঠিয়ে দেব)।
পার্সোনাল কেয়ার বা ভেষজ পণ্যের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে পণ্যের ভেতরের সিকিউরিটি ফয়েল সিল (Foil Seal) বা মেইন প্লাস্টিক পলি লক খোলা কিংবা নষ্ট করা হলে।
ড্যামেজ বা ভুল পণ্য পাওয়ার দাবির সপক্ষে পার্সেল খোলার কোনো স্পষ্ট ‘আনবক্সিং ভিডিও’ না থাকলে।
পণ্য সফলভাবে ডেলিভারি সম্পন্ন হওয়ার পর ৩ দিন বা ৭২ ঘণ্টা পার হয়ে গেলে।
কাস্টমারের নিজস্ব অসাবধানতা, ভুল তাপমাত্রায় বা স্যাঁতসেঁতে জায়গায় সংরক্ষণ অথবা ব্যবহারের ত্রুটির কারণে পণ্যের কোনো ক্ষতি হলে।
কোনো অর্ডারের রিফান্ড বা অর্থ ফেরত দেওয়ার বিষয়টি আমাদের টিম কর্তৃক অনুমোদিত হওয়ার পর, পরবর্তী ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে গ্রাহকের প্রদত্ত বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা সরাসরি রিফান্ড করে দেওয়া হবে।